Fibonacci Bookshop Logo
0
Share:
হোয়াইট মোগলস (হার্ডকভার)
30% OFF

হোয়াইট মোগলস (হার্ডকভার)

740518
লেখক:আনোয়ার হোসাইন মঞ্জু , উইলিয়াম ড্যালরিম্পল
অনুবাদক:আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়:মুঘল সাম্রাজ্যের ইতিহাস
পৃষ্ঠা:399
SKU:FIBO2604052450
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:518.00
Genres:
মুঘল সাম্রাজ্যের ইতিহাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

ব্রিটিশ রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল জেমস অ্যাচিলেস কার্কপ্যাট্রিক হায়দারাবাদের দরবারে ব্রিটিশ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। কার্কপ্যাট্রিক দৃশ্যত হায়দারাবাদী পোশাক পরিধান করতেন এবং তার জীবনধারাও হায়দারাবারে অধিবাসীদের মতো ছিল। তিনি হায়দারাবাদে পৌঁছার অল্প কিছুদিন পরই দিওয়ানের (প্রধানমন্ত্রী) ভাগ্নি খায়রুন্নিসার প্রেমে পড়েন এবং মুসলিম আইন ও রীতি অনুসারে তাকে বিয়ে করেন।
খায়রুন্নিসা সারাজীবন কঠোর পর্দার মধ্যে বাস করেছেন এবং কার্কপ্যাট্রিকের উদ্যানের পেছনে পৃথক একটি 'বিবিঘরে' থাকতেন।
কার্কপ্যাট্রিকের বিয়েসংক্রান্ত কেলেঙ্কারি সত্ত্বেও তিনি হায়দারাবাদে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি লোকজনের সঙ্গে অবাধে মেলামেশা করতেন এবং শহরের বাসিনদের আচার-আচরণ আয়ত্ত করেছিলেন। কার্কপ্যাট্রিকের রাজনৈতিক আনুগত্য ব্রিটিশের তুলনায় 'নিজাম' অর্থাৎ হায়দারাবাদের শাসকের প্রতি বেশি ছিল। এই কাহিনির কোনো কিছুই কখনো ইংরেজিতে অনুবাদ হয়নি এবং এই ভূখণ্ডে ঊনবিংশ শতাব্দীর দাক্ষিণাত্যের উর্দু অথবা ভারতীয় ধাঁচের ফারসিতে লেখা পাণ্ডুলিপি, যা গুটিকয়েক প্রবীণ হায়দারাবাদী ইসলামি চিন্তাবিদ ছাড়া আর কারো পক্ষে পাঠোদ্ধার করা তখন সম্ভব ছিল না।
তিন প্রজন্ম ধরে খ্রিষ্টবাদ ও ইসলামের মধ্যে বিভক্ত একটি পরিবার, যার অনেকে আবার নিজ ধর্মে ফিরে গেছে, স্যুট ও সালোয়ারের ব্যবহার, মোগল হায়দারাবাদ ও লন্ডনের রিজেন্সি, সবকিছু প্রচুর প্রশ্নের সৃষ্টি করেছে। ব্রিটিশ এবং তাদের সাম্রাজ্যের প্রকৃতি, তাদের বিশ্বাস এবং ব্যক্তিগত পরিচিতি ইত্যাদি। ধর্ম, বংশ ও জাতীয়তাবাদের সহজ পরিচিতি দ্বারা প্রভাবিত হয়েছেন ইতিহাসবিদরা, যার ফলে ইতিহাস বিস্ময়করভাবে অস্থিতিশীল। তবুও লেখককে যা মুগ্ধ করেছে তা হচ্ছে, কার্কপ্যাট্রিকের কাহিনি ঘিরে তৈরি দলিলপত্র দেশে ও বিদেশের নানা স্থানের দুর্লভ লেখা, চিঠি, নথি রেফারেন্স ইত্যাদি ঘেঁটে তৈরি হয়েছে এই বইয়ের পাণ্ডুলিপি। দীর্ঘ এক শ্রমসিদ্ধ গবেষণা আর সাহিত্যের আবেগ দিয়ে তৈরি এই উপন্যাস নিঃসন্দেহে যেকোনো ইতিহাসমনস্ক পাঠককে আলোড়িত করবে।