
স্প্লিট সেকেন্ড
| লেখক: | ডেভিড বালডাচি |
| অনুবাদক: | মো: আসফাকুল আসিফ, ইফতেখারুল ইসলাম |
| প্রকাশনী: | অনির্বাণ প্রকাশনী |
| বিষয়: | রহস্য |
| পৃষ্ঠা: | Unknown |
| SKU: | FIBO2604136390 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
আমেরিকান সিক্রেট সার্ভিসের উদীয়মান একজন এজেন্ট মিশেল ম্যাক্সওয়েল। নিজের যোগ্যতা ও অধ্যবসায় দিয়ে ডিপার্টমেন্টের বহু পুরুষ সহকর্মীদের সাথে টেক্কা দিয়ে তরতর করে উপরে উঠছিল তার ক্যারিয়ার। কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী একজন নেতার নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে করা ছোট্ট এক ভুলের কারণে পুরো জীবন তছনছ হয়ে যায় তার।
সিক্রেট সার্ভিসের প্রাক্তন এজেন্ট শন কিং মিশেলের বর্তমান অবস্থার সাথে খুব ভালোভাবেই মেলাতে পারে নিজেকে। কারণ আট বছর আগে দাপুটে এজেন্ট কিংয়ের মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তার প্রটেকশনে থাকা আরেকজন রাজনীতিবিদ; ঘটনাচক্রে যিনি নিজেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।
অবস্থাদৃষ্টে মনে হয়, কিং আর মিশেলের ভাগ্য যেন একই সূত্রে গাঁথা।
মিথ্যে আর কাকতালীয় ঘটনার গোলকধাঁধাঁয় নেমেই দুই এজেন্ট আবিষ্কার করে এক ভয়াবহ সত্য।
কিং আর ম্যাক্সওয়েল কি পারবে এ ধাঁধাঁর সমাধান করতে- নাকি তারা নিজেরাই হারিয়ে যাবে এই গোলকধাঁধাঁয়!