Fibonacci Bookshop Logo
0
Share:
সতেরো নাম্বার বেডে খেদু মিয়া
25% OFF

সতেরো নাম্বার বেডে খেদু মিয়া

400300
লেখক:অসীম হিমেল
অনুবাদক:অসীম হিমেল
প্রকাশনী: অন্যপ্রকাশ
বিষয়: বইমেলা ২০২৬
পৃষ্ঠা:Unknown
SKU:FIBO2603189290
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:300.00
Genres:
বইমেলা ২০২৬
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

গতকাল বড়শিতে বড় একটা মাছ ধরলাম। চিন্তাও করতে পারবে না তুমি কত বড় মাছ, এত্ত বড় বলেই দুই হাত দিয়ে প্রসারিত করে বলল শিমুল।

তোমার এই মাছ ধরা কবে থামবে, বলো তো? সারা দিন শুধু মাছ আর মাছ নিয়ে কথা বলো! খালি খাই আর খাই। আর এই যে সারা দিন বড়শি পেতে বসে থাকো, আর একটা দুইটা মাছ ধরতে পারলে মনে হয় অনেক কিছু করে ফেলেছ, মাছ ধরা নিয়ে এত উচ্ছ্বাস দেখাও, মনে হয় বিরাট কিছু করে ফেলেছ আর এদিকে আমার হাতটাও ভালো করে ধরতে পারো না? হাসতে হাসতে বলল রিয়া?

কী বলো তুমি? আমি তোমার হাত ধরতে পারি না। বলেই রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে শিমুল।

ওহ্, এত জোরে কেউ হাত ধরে হাত ধরার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে।

মাছ ধরাও একটা আর্ট। ছিপ ফেললাম আর মাছ ধরলাম, ব্যাপারটা এই না। ছিপ ফেলে মাছকে খেলিয়ে সেটা টেনে তুলে নিজের বালতিতে রাখার যে আনন্দ, সেটা দেখার মধ্যেও একটা সুখ আছে।

সেটা যদি জীবনের ক্ষেত্রেও করতে পারতে, তাহলে জলের মাছের চেয়ে ডাঙার মাছ ধরে সেটা খাওয়ার আনন্দ অন্য সবকিছুর চেয়ে বেশি আনন্দের।