Fibonacci Bookshop Logo
0
Share:
সাধকের রক্ত

সাধকের রক্ত

225225
লেখক:দিবাকর দাস
প্রকাশনী:প্রিমিয়াম পাবলিকেশন্স
বিষয়: থ্রিলার
পৃষ্ঠা:180
SKU:FIBO2607036061
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:225.00
Genres:
থ্রিলার
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

শান্ত শহর চাঁদপুর। কিন্তু এক বিষণ্ণ রাতে সেই শান্তি শহর থেকে বিদায় নিলো। শহরের সবচেয়ে শান্ত জায়গা রামকৃষ্ণ মিশনে হয়ে গেলো এক রোমহর্ষক খুন। নির্মম ভাবে ঘুমের মধ্যে হত্যা করা হয়েছে আশ্রমের প্রধান পুরোহিতকে। পরদিন সকালেই পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লো চাঞ্চল্য। ধর্মীয় ও সামাজিক, দুই দিক থেকেই পুলিশ পড়লো চাপে।
ইফতেখার সাহেবের আদেশে ঈশানকে নামতে হলো রহস্য সমাধানে। পুলিশ হত্যাকারীর কোনো ধরনের চিহ্ন খুঁজে পায়নি। ঈশানের পথে এসে দাঁড়ালো তন্ত্রের নানা গুপ্ত তত্ত্ব ও তথ্য। কে খুন করেছে? খুনের অস্ত্রে সে হলুদ মাখিয়ে নিয়েছিলো কেন? কারা খোঁজ করছে তন্ত্র বিদ্যার গুপ্ত জ্ঞানের সাথে সম্পর্কিত পুরানো পুঁথির? সাধকের রক্ত কোন ক্রিয়ায় লাগবে?
প্রশ্ন এসে জড়ো হলো অনেক। কিন্তু, ঈশান জানে, প্রশ্ন অনেক হলেও, উত্তর একটাই।