Fibonacci Bookshop Logo
0
Share:
রাসেল (হার্ডকভার)
30% OFF

রাসেল (হার্ডকভার)

175122
লেখক: আবরার আবীর
প্রকাশনী: আফসার ব্রাদার্স
বিষয়:গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, রহস্য, অপরাধ, লোমহর্ষক ও রহস্য
পৃষ্ঠা:136
SKU:FIBO2606132760
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:122.00
Genres:
গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, রহস্য, অপরাধ, লোমহর্ষক ও রহস্য
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

'এখানে কি করছেন আপনি?', অন্ধকারের ভেতর থেকে। একটা গলার আওয়াজ শুনতে পেলাম মানুষটাকে খুজলাম। কিছুই দেখা যাচ্ছে না। "এখানে আপনার আসার কথা ছিল না। কে কথা বলছে? কতক্ষণ ধরে দৌড়াচ্ছি? কিছুই বুঝতে পারছি না। পা ধরে আসতে শুরু করেছে। হঠাৎ হুড়মুড় করে গড়িয়ে নিচের দিকে পড়ে গেলাম। নাকে ঘাসের গন্ধ এসে লাগছে। সোজা হয়ে উঠে দাড়াতে বিশাল মাঠ দেখতে পেলাম। মাঠের শেষ মাথায় গাঢ় অন্ধকার। পেছনে সিড়ি উঠে গিয়েছে বিশাল। এক রাজবাড়ির দরজার দিকে। এখানে কি করছেন আপনি?', আবারও সে গলার আওয়াজ শুনতে পেলাম। এদিকে এসো', তাদের একজন বলল। প্রচণ্ড শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো মানুষগুলো। উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। মাঠের শেষ প্রান্তের অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে ফিরে তাকাচ্ছি। কিন্তু অসংখ্য মানুষের দাপাদাপির শব্দ শোনা যাচ্ছে। মাঠের শেষ প্রান্তে অন্ধকারের মুখে এসে থমকে গেলাম। সামনে আর কিছু নেই। পায়ের নিচে মাটি থমকে গিয়েছে। সামনে হাত বাড়িয়ে দেখলাম, কিছুই নেই। এটা বাস্তব হতে পারে না। নিজেকে বুঝ দিলাম লাফ দিবো? যদি স্বপ্ন না হয়ে থাকে? তখন কি হবে? কিন্তু তারা ধরে ফেলবে তো। দীর্ঘশ্বাস নিয়ে এক পা এগিয়ে দিলাম সামনের দিকে। সাথে সাথে ডুবে গেলাম গাঢ় অন্ধকারে। নিচের দিকে পড়ছি। কেমন ভারি লাগছে শরীর। বুকের ভেতরটা যেন। কেউ খামচে ধরেছে। চোখ দুটো ফেটে বের হয়ে আসতে চাইছে মাথা থেকে। আমি কি মারা যাবো?