Fibonacci Bookshop Logo
0
Share:
র‍্যাগডল
30% OFF

র‍্যাগডল

700490
লেখক: ড্যানিয়েল কোল
অনুবাদক: আহনাফ তাহমিদ
প্রকাশনী: গ্রন্থরাজ্য
বিষয়: অপরাধ সাহিত্য
পৃষ্ঠা:Unknown
SKU:FIBO2604039210
ভাষা:বাংলা ( Bangladesh )
1
Total Amount:490.00
Genres:
অপরাধ সাহিত্য
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

উইলিয়াম ফকস। পরিচিতজনেরা তাকে চেনে “নেকড়ে” নামেই। চৌকস এ গোয়েন্দা নির্দোষ সাব্যস্ত হওয়া এক সন্দেহভাজনকে মারধর করে সাময়িক বরখাস্ত হবার পর অতি সম্প্রতি আবার দায়িত্বে ফেরত এসেছে। বড়সড় একটা কেস পাবার আশায় উদগ্রীব ফকসকে যখন তার প্রাক্তন সঙ্গী ডিটেকটিভ এমিলি ব্যাক্সটারের সাথে এক ক্রাইম সিনে পাঠানো হয়, মনের আশা যেন পূরণ হলো এবার।
ছয়জন ভিন্ন ভিক্টিমের দেহের খণ্ডিত অংশ সেলাই করে পুতুলের মতো জোড়া লাগানো হয়েছে। তৈরি হয়েছে একটা লাশ, যার পরিচয় “র‍্যাগডল”।
ফকসের ওপর দায়িত্ব, এই ছয় ভিক্টিমকে খুঁজে বের করতে হবে। এদিকে তার স্ত্রীকে অজ্ঞাত পরিচয়ে ক্রাইম সিনের কিছু ছবি পাঠাচ্ছে কে যেন, সাথে একটা তালিকা। তালিকায় যাদের নাম আছে, তাদের হত্যা করবে র‍্যাগডল কিলার।
তালিকার সর্বশেষ নাম— উইলিয়াম ফকস।
খুনি আবার আঘাত হানার আগেই খুঁজে বের করতে হবে তাকে। সময় বড্ড কম। ফকসের মনে ভয়, এই হত্যাকাণ্ডগুলোর ওপর ভর করে হয়তো তার বিভীষিকাময় অতীত আবার ফেরত এসেছে।
পেজ টার্নার, ফাস্ট পেসড, রোলার কোস্টার রাইড, টুইস্টেড প্লট- যে বিশেষণই দিন না কেন, র‍্যাগডলের জন্য সেটাই কম হয়ে যাবে।
আপনাকে আহনাফ তাহমিদের অনুবাদের জগতে স্বাগতম।