
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে যৌতুক প্রসঙ্গ
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | প্রবন্ধ: রবীন্দ্রনাথ |
| পৃষ্ঠা: | 184 |
| SKU: | FIBO2606300260 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
বাঙালি সমাজে যৌতুক বা পণপ্রথা একটি শতসহস্র বছরের পুরনাে ব্যাধি। এক সময়ে হিন্দু সমাজে ‘স্ত্রীধন' হিসেবে যৌতুক প্রচলিত ছিল। বাঙালি মুসলিম সমাজে বিশ শতকের আগে বরপক্ষের দাবি ও বধু-নির্যাতনের ঘাতকরূপে যৌতুক অথবা বরপণের তেমন অস্তিত্ব ছিল না। কালক্রমে হিন্দু ও মুসলিম দুই সমাজেই যৌতুক ভয়াবহভাবে বন্ধু নির্যাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের নানা ঘটনা ও তার ফলে সামাজিক নারী নিপীড়নের ঘটনা সাহিত্যিকদের বিভিন্ন রচনায়। সাময়িকপত্র ও সংবাদপত্রে উনিশ শতক থেকে প্রকাশিত হচ্ছে। যৌতুক প্রসঙ্গে সর্বপ্রথম বাংলা ছােট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৬টি গল্পে যৌতুকের প্রসঙ্গ এসেছে বিস্তারিতভাবে ও নানা কাহিনি বিন্যাসে। যৌতুক প্রথা ও বধূনির্যাতনের বিষয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ১৬টি গল্প সংকলন করেছেন সংকলক মালেকা বেগম। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ শত জন্মবর্ষ স্মরণে সংকলক এই বইটির পাণ্ডুলিপি তৈরি করে সমাজে যৌতুক বিরােধী আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।