Fibonacci Bookshop Logo
0
Share:
প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন
30% OFF

প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন

650455
লেখক:সজল আহমেদ , বাণীব্রত মুখোপাধ্যায় , মৃণালসেন
প্রকাশনী:কবি প্রকাশনী
বিষয়:স্মারকগ্রন্থ ও বিবিধ
পৃষ্ঠা:455
SKU:FIBO2606145660
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:455.00
Genres:
স্মারকগ্রন্থ ও বিবিধ
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

তিনি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক । নিয়ম ভেঙে চলচ্চিত্র বানানোতেই যিনি সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন। এ চলচ্চিত্রকার পাল্টে দিয়েছেন বাংলা ছবির ধারা। বাংলা চলচ্চিত্রের আধুনিক রূপরেখার পূর্ণতা দিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটক—এর সমসাময়িক এ বাঙালি নির্মাতার কাজ ভারত ছাড়িয়ে সমাদৃত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও।


চিরকালই তিনি ছিলেন তার্কিক, স্রোতবিরুদ্ধ, আপসহীন এবং বিশ্বাস—অবিশ্বাসে কট্টরবাদী। পুঁজির সঙ্গে আপস না করে প্রতিনিয়ত নতুন পথ তৈরি করে সামনের দিকে এগিয়ে গেছেন।


রাজনীতির দীনতা, নিম্নবিত্ত—মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম, সাম্রাজ্যবাদ—বিরোধিতা, সমাজ—সংসারে নারীর অধস্তন অবস্থান, নারীর স্বাধীনতা, ব্যষ্টির নৈঃসঙ্গ্য, বিচ্ছিন্নতাবোধ, নগরায়ণের অসম্পূর্ণতাজাত নানা সমস্যা, মানবসভ্যতার নানামুখী সংকট, শ্রমিক—কৃষক—আমলা সবই তাঁর চলচ্চিত্রের বিষয়—চরিত্র হয়ে এসেছে।


এই গ্রন্থ সমাজ ও ইতিহাস—সচেতন বিকল্পধারার চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে বিষয়ভিত্তিক নানা গবেষণামূলক প্রবন্ধের সংকলন। প্রবন্ধরাজি ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও স্মৃতিচারণ রয়েছে। সবমিলে এই সংকলন চিন্তাশীল পাঠক, চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের কাছে নিঃসন্দেহে একটি মূল্যবান সম্পদ।