Fibonacci Bookshop Logo
0
Share:
প্রেমের কবিতা সমগ্র । সিকদার আমিনুল হক
30% OFF

প্রেমের কবিতা সমগ্র । সিকদার আমিনুল হক

350245
লেখক:সিকদার আমিনুল হক
প্রকাশনী:কবি প্রকাশনী
বিষয়:কবিতা
পৃষ্ঠা:184
SKU:FIBO2606137270
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:245.00
Genres:
কবিতা
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

সিকদার আমিনুল হক আবহমান বাংলা কবিতার ধারায় একজন উল্লেখযোগ্য কবি। বিষয়, বলার ভঙ্গি, নির্মিতির দৃঢ়তা এবং বহুমাত্রিক বৈশ্বিক এবং দেশজ চেতনার মিশেলে তাঁর কবিতা হয়ে উঠেছে নান্দনিকতার এক শিল্পসরণি। তাঁর অগ্রজ ও সমকালীন কয়েকজন কবির মূল্যায়ন—


কবিতাগুলি শক্ত। তবে কবির মন সজাগ। অবশ্য আত্মসচেতনও বটে। (সিকদার আমিনুল হকের প্রথম কাব্য ‘দূরের কার্নিশ’ পাঠপ্রতিক্রিয়া)।


—বিষ্ণু দে


সুধীন্দ্রের মতো তুমি একটা বড় মাপের কাব্য বুনে তুলেছো, তাতে সুরের ওঠানামা আছে, ভাবের এবং রূপের বৈচিত্র্য এবং বিন্যাস আছে। (‘সতত ডানার মানুষ’ পাঠের পর সিকদার আমিনুল হককে লেখা এক চিঠিতে)।


—শিবনারায়ণ রায়


সিকদার আমিনুল হকের কবিতা আমাকে মুগ্ধ করে। বিশেষত তাঁর ‘সতত ডানার মানুষ’ কাব্যটি কৃপণ সমালোচকেরও প্রশংসা আদায় করতে সক্ষম হয়েছে।


—শামসুর রাহমান


তার মতো কেউ কবিতা লিখত না, লিখবে না।


—সৈয়দ শামসুল হক


একজন আধুনিক কবি মৃত্যুকে অনুধাবন করলে কবিতার মধ্যে যে রোমান্টিকতা থাকা প্রয়োজন তার সবটুকুই ছিল সিকদার আমিনুল হকের অনেক কবিতায়।


—ফজল শাহাবুদ্দীন


বাংলা কবিতায় সিকদার আমিনুল হকের স্বাক্ষর অনপনেয় কালির। —বেলাল চৌধুরী বাংলা ভাষা যতদিন বিরাজিত থাকবে, সিকদার আমিনুল হকের কবিতা ততদিন টিকে থাকবে।


—রফিক আজাদ


কবি গন্তব্যে পেঁৗছে গেছেন, পুষ্পের মতো রেখে গেছেন কোমল কবিতাগুচ্ছ।


—হুমায়ূন আজাদ