Fibonacci Bookshop Logo
0
Share:
পাইনস
40% OFF

পাইনস

650390
লেখক:ব্লেক ক্রাউচ
অনুবাদক:শোয়েব হোসেন
প্রকাশনী:বুক স্ট্রিট
বিষয়: থ্রিলার
পৃষ্ঠা:264
SKU:FIBO2606167550
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:390.00
Genres:
অনুবাদ:রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

ওয়েওয়ার্ড পাইনস, আইডাহো-পাহাড়ে ঘেরা নিখুঁত ছোট্ট আমেরিকান শহর। অন্তত বাইরে থেকে তাই মনে হয়। নিখোঁজ দুই ফেডারেল এজেন্টের খোঁজে সেখানে আসে সিক্রেট সার্ভিসের এজেন্ট ইথান বার্ক। কিন্তু অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে, সেখানে কোনোকিছুই দেখতে যা মনেহয়, বাস্তবে তা নয়। ছবির মতো শান্ত ছোট্ট শহরটার রহস্য বড্ড ভয়ংকর।
একটি ভয়াবহ দুর্ঘটনার পর হাসপাতালে জ্ঞান ফিরে আসে ইথানের; তার কাছে নেই কোনো পরিচয়পত্র, নেই মোবাইল ফোন। হাসপাতালের কর্মীরা ভদ্র, তারপরও কোথায় যেন অস্বস্তিকর একটা ব্যাপার আছে।
এজেন্ট নিখোঁজ হওয়ার উত্তর খুঁজতে এসেছিল সে, কিন্তু উত্তর পাওয়ার বদলে প্রশ্নের সংখ্যা বাড়তে থাকে।
বাইরের দুনিয়ার সঙ্গে কেন সে যোগাযোগ করতে পারছে না? কেউ কেন বিশ্বাস করছে না সে আসলে কে? কারা নজর রাখছে তার উপর? সে কি বের হয়ে যেতে পারবে এই শহর ছেড়ে?
পাইনস এমন এক শ্বাসরুদ্ধকর থ্রিলার, যেখানে প্রতিটি উত্তর জন্ম দেয় নতুন প্রশ্নের। রহস্য, আতঙ্ক আর অবিশ্বাসের জালে আটকে পড়া এক মানুষের লড়াই, যে শুধু সত্যটা জানতে চায়।
প্রিয় পাঠক, আপনি কি সেই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত?