Fibonacci Bookshop Logo
0
Share:
অকূলপাথার (হার্ডকভার)
30% OFF

অকূলপাথার (হার্ডকভার)

1400980
লেখক: আরিফ খন্দকার
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
বিষয়: সমকালীন উপন্যাস
পৃষ্ঠা:688
SKU:FIBO2604136700
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:980.00
Genres:
সমকালীন উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

‘পুলিশ যখন দরজায় কড়া নাড়ল, তখনও কেউ জানে নাÑ ভেতরে ভেতরে অনেক আগেই একটা বাড়ি ভেঙে পড়েছে।’

নিখিলকে হাতকড়া পরানো হয়। লাবনী দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বের হয় না। যে কথা বলতে এসেছিল, সেই কথাটাই আর বলা হয় না। কিছু কথা সময়মতো না বললে, পরে আর বলার মতো সময় থাকে না।

অরুণ সাহেব সারা জীবন সংসারটাকে ধরে রাখতে চেয়েছেন। আঞ্জুমান বুকের ভেতর ভয় লুকিয়ে রেখেছেন। সীমা তার অদৃশ্য খুঁতটাকে আড়াল করে বাঁচতে চেয়েছে। মিথিল সব হিসেব কষে চলেছে। আর নিখিল? সে ভেবেছিল ছোট ছোট গোপন রাখলে কোনো ক্ষতি হয় না।

কিন্তু গোপন সত্য কখনও ছোট থাকে না। সেগুলো বড় হতে হতে একসময় পুরো পরিবারটাকেই গ্রাস করে।

‘জেলখানার ভেতর বসে নিখিল ভাবছেÑ আমরা কি সত্যিই একদিনে ডুবে গেলাম? নাকি অনেক আগেই স্রোতে ভেসে গিয়েছিলাম, শুধু বুঝিনি?’

অকূলপাথার শুধু একটি ঘটনার গল্প নয়। এটা ধীরে ধীরে ভাঙনের গল্প। এমন এক ডুবে যাওয়ার গল্প, যার শব্দ বাইরে শোনা যায় না। ভালোবাসা এখানে আশ্রয়ও, আবার বিপদও। নীরবতা এখানে রক্ষা নয়, বরং ফাঁদ।