
নূরজাহান
| লেখক: | সৈয়দ হালিম , জয়তি জাফা |
| অনুবাদক: | সৈয়দ হালিম |
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | অনুবাদ উপন্যাস |
| পৃষ্ঠা: | 204 |
| SKU: | FIBO2606243020 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
মেয়েটির বেশ কয়েকটি শখ আছে। তার মধ্যে প্রধান শখগুলো হচ্ছে-সুন্দর ছবিওয়ালা গল্পের বই পড়া, ইতিহাসের বই পড়া এবং মোগল শাহজাদিদের বিভিন্ন ধরনের ভালোবাসার গল্প আর কবিতা পড়ে শোনানো। তাছাড়া সে ভালো ছবি আঁকতে পারত এবং তার বিশেষ আর একটা শখ ছিল কাপড়ে সুন্দর সুন্দর ফুল তোলা। সকালে নাস্তার পর সে প্রজাপতির পেছনে দৌড়াদৌড়ি করে কাটাত কিন্তু প্রচণ্ড গরমের দিনে দুপুরে ছোট একটা ঘুম দেবার পর সে সোজা চলে যেত মোগল রানী বিলকিস বেগমের খাস কামরায়।
বিকেলের অপেক্ষাকৃত ঠাণ্ডা আবহাওয়ায় বিলকিস বেগমের সাথে তাঁর ব্যক্তিগত বাগানে বেড়াতে গেল মেয়েটি। সে সময় বিলকিস বেগমের সাথে ছিলেন তাঁর সৎ ছেলে সেলিম। বিলকিস বেগম সেলিমকে সাথে নিয়ে বেড়াতে বেরিয়েছেন বিশেষ একটা কারণে; সেটা হল, তিনি তাকে বাসরা থেকে আনা সাদা এক জোড়া পায়রা দেখাতে চান। তাঁর মতে সারা দুনিয়ায় এটা একমাত্র পায়রার জোড়া। মাসুদ নামের এক বুদ্ধিমান ব্যবসায়ী অনেক কষ্ট করে রানীর মন যোগাবার জন্য এ পায়রার জোড়াটা বাসরা থেকে এনেছেন। বাদশার কাছেও পায়রাগুলো দারুণ মল্যবান।