Fibonacci Bookshop Logo
0
Share:
নূর কোড (হার্ডকভার)
30% OFF

নূর কোড (হার্ডকভার)

700490
লেখক:এম. আলম
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
বিষয়: সায়েন্স ফিকশন উপন্যাস
পৃষ্ঠা:272
SKU:FIBO2604130760
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:490.00
Genres:
সায়েন্স ফিকশন উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

অ্যান্ড্রোমিডা আর পৃথিবীর মাঝের দূরত্ব যতটা, আলো ও অন্ধকারের সীমারেখাও ততটাই সূক্ষ্ম। অদৃশ্য অথচ সর্বদা সক্রিয়। এই সূক্ষ্ম সীমা সাধারণত পরিলক্ষিত হয় না। আমাদের দৈনন্দিন জীবনের আড়ালে, অজান্তেই ঘটে যায় এমন বহু ঘটনা, যা খালি চোখে ধরা পড়ে না। কিন্তু তাদের প্রতিচ্ছবি পড়ে আত্মার গভীরে। সৃষ্টির এই মহাজগতে ছড়িয়ে আছে রহস্যের অসংখ্য জাল। প্রাচীন কিছু দুর্লভ পান্ডুলিপি ও আসমানি কিতাবের ছায়ায় লুকিয়ে থাকা সেই রহস্যের টুকরো টুকরো ইঙ্গিত থেকেই জন্ম নেয় এক ভিন্নধর্মী কাহিনি— নূর কোড। এটি কেবল সায়েন্স ফিকশন নয়; এটি এক আধ্যাত্মিক অভিযাত্রা, যেখানে বিশ্বাস, প্রেম, ত্যাগ আর মুক্তির বার্তা একে অন্যের সঙ্গে মিশে যায়। এখানে যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়; এটি পবিত্র আত্মা আর কালো শক্তির মধ্যকার চূড়ান্ত লড়াই। এই যুদ্ধে জয় পাবে সে-ই, যে প্রথমে নিজের ভিতরের অন্ধকারকে চিনতে শিখবে এবং তা অতিক্রম করতে পারবে।

নূর কোড আপনাকে নিয়ে যাবে সেই সীমান্তে, যেখানে বিজ্ঞান প্রশ্ন তোলে, আত্মা উত্তর খোঁজে আর মানুষ বুঝতে শেখে, প্রকৃত বিজয় বাহিরে নয়, ভেতরেই।