Fibonacci Bookshop Logo
0
Share:
নিশি পদ্ম (হার্ডকভার)
50% OFF

নিশি পদ্ম (হার্ডকভার)

330165
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী: সূর্যোদয় প্রকাশন
বিষয়:চিরায়ত উপন্যাস
পৃষ্ঠা:140
SKU:FIBO2606167590
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:165.00
Genres:
চিরায়ত উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

প্রথম পরিচ্ছেদ
স্বামী কর্তৃক বিতাড়িতা পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, ক্রোশ থেকে ক্রোশান্তরে। মাথার উপরে তার প্রখর রৌদ্র, চিন্তাকীটগুলো কিলবিল করছে মাথার মধ্যে। পেটে ক্ষুধার জ্বালা, সারা দেহে-মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা, পায়ের তলায় রৌদ্রদগ্ধ উত্তপ্ত মেঠো পথ তবুও কোনো দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। পুষ্প'র শুধু বুকটা যেন জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে চাইছে। তার স্বামী: যে কোনোদিন তাকে এইভাবে মারধোর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে-স্বপ্নেও ভাবেনি পুষ্প।
নিঃসন্তান হওয়া ছাড়া তার যে আর কোনো অপরাধ আছে বলেও মনে হয় না পুষ্পর, কিন্তু তাতে আর কী দোষ? ভগবান যাকে বন্ধ্যা করেন-নারীজীবনের সবচেয়ে বড় অভিশাপ অর্পণ করেছে তার উপরে,