
মৎস্য মারিব খাইব সুখে (হার্ডকভার)
| লেখক: | সিদ্দিক আহমেদ (লেখক ও চলচ্চিত্র নির্মাতা) |
| প্রকাশনী: | আফসার ব্রাদার্স |
| বিষয়: | অতিপ্রাকৃত ও ভৌতিক |
| পৃষ্ঠা: | 160 |
| SKU: | FIBO2606128610 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
হাসপাতাল থেকে বের হয়েই ডাক্তার দেখল আকাশে থালার মতো বিশাল চাঁদ। একেবারে ভরা পূর্ণিমা। আলো থইথই করছে চরাচর জুড়ে।
সে যে কাজে যাচ্ছে তার জন্য খুবই অনুপযুক্ত পরিবেশ। অন্তত তার হরর গল্প পড়ার অভিজ্ঞতা তাই বলে। দেশি বা বিদেশি সব গল্পেই হরর আবহাওয়া আনার জন্য অমাবস্যা বাধ্যতামূলক সে এসব আবজাব সাত সতেরো ভাবতে ভাবতে যখন হেঁটে হেঁটে ধানমণ্ডি বত্রিশ নম্বরের মেইন রোডের মুখে এলো, তখন রাত দুইটা পার হয়ে গেছে। রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে। অল্প কিছু যা চলছে তা না চলার মতোই। বলা যায় সমস্ত তল্লাট বেশ নীরব নিথর হয়ে গেছে ইতোমধ্যে। বত্রিশ নম্বরে ঢোকার মুখেই সে পকেট থেকে ফোন বের করে। তার জানা মতে নসিব আর তানজীম ভাই চলে এসেছে বেশ আগেই। তারই কাজ সামলে হাসপাতাল থেকে বের হতে লেট হয়ে গেছে। নসিব এসেই কল দিয়েছিল, "ভাই, নামেন। আইজকা দাগনের লগে বিরাট একটা ফাডাফাডি হইব।"