Fibonacci Bookshop Logo
0
Share:
মাসকারেড হোটেল
39% OFF

মাসকারেড হোটেল

550335
লেখক: কেইগো হিগাশিনো
অনুবাদক: কাবিদ হাসান শিবলী
প্রকাশনী:ঋদ্ধ প্রকাশ
বিষয়: রহস্য ও গোয়েন্দা
পৃষ্ঠা:320
SKU:FIBO2509159040
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:335.00
Genres:
রহস্য ও গোয়েন্দা
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো অদ্ভুত এক তথ্য৷ বিলাসবহুল "হোটেল কর্তেসিয়া টোকিও"তে হতে পারে এক সিরিয়াল কিলারের পরবর্তী খুন। কোসুকে নিত্তাকে পাঠানো হলো তদন্তে৷ সে ছদ্মবেশে হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যোগ দেয় খুনিকে ধরতে। হোটেলের অভিজ্ঞ কর্মী নাওমি হয় তার সহযোগী৷ যে কিনা অতিথি সেবায় নিষ্ঠাবান, কিন্তু নিত্তার গোপন মিশন নিয়ে বেশ সন্দিহান।


কাহিনি যত এগোয়, হোটেলের কর্মচারী, অতিথি আর পুলিশের সম্পর্ক হতে থাকে ক্রমশ জটিল৷ তারা অনুধাবন করে ভয়ানক একটা সত্য৷ খুনি হয়তো তাদেরই মাঝে লুকিয়ে আছে। নিত্তা ও নাওমি একসাথে পুরোদমে তদন্ত চালিয়ে যায়, যেখানে পুলিশি কৌশল আর হোটেলের নিয়মকানুন বারবার মুখোমুখি এসে দাঁড়ায়৷


কেইগো হিগাশিনোর অনবদ্য গল্পবিন্যাসে এই উপন্যাস শুধু একটি রহস্য গল্প নয়; এখানে উঠে আসে সমাজের প্রতিটি মানুষের পরা "মুখোশ", ভণ্ডামির নাটক, আর সত্যের মুখোমুখি হওয়ার এক অবিরাম যুদ্ধ।