
লোহার জাহাজ
| লেখক: | সজল আহমেদ |
| প্রকাশনী: | কবি প্রকাশনী |
| বিষয়: | কবিতা |
| পৃষ্ঠা: | 60 |
| SKU: | FIBO2606138150 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
গত অর্ধ—শতাব্দীর ইতিহাস বলছে—একুশের বইমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হয় কবিতার বই।
নবীন প্রবীণ নির্বিশেষে দেশের প্রায় সকল কবির কাব্যগ্রন্থই একুশের বইমেলায় আসে। কবিতার বই ভালো বিক্রিও হয়। সেই দিক থেকে বলা যায় বাংলাদেশের কবিদের কাছে একুশের বইমেলা অঘোষিত কবিতা উৎসব। পৃথিবীর আর কোনো দেশে এমনটি দেখা য়ায় না।
কবি সজল আহমেদ এবারের বইমেলায় উপস্থিত হচ্ছেন তাঁর নতুন কাব্যগ্রন্থ লোহার জাহাজ নিয়ে।
এটি তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ। কবিতার উত্তাল সমুদ্র পাড়ি দেবার জন্য লোহার জাহাজই দরকার বটে।
সজল আহমেদকে আমি একজন রুচিশীল প্রকাশক হিসেবেই জানতাম। তাঁর প্রকাশনীর নাম কবি প্রকাশনী। প্রকাশনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন।
সজল আহমেদ যে নিজেও একজন ভালো কবি এবং লোহার জাহাজ যে তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ—তা আমার জানা ছিল না। পাঁচ—পাঁচটি কাব্যগ্রন্থের রচয়িতাকে তো আর নবীন কবি বলা চলে না। তাঁকে তো পাঠকস্বীকৃত কবির স¤ §ানই দিতে হয়।
তাঁর পাঠানো লোহার জাহাজ—এর কিছু কবিতা পড়ে আমার বেশ ভালো লেগেছে। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নিত্য শুভার্থী
নির্মলেন্দু গুণ
২ মার্চ ২০২২