Fibonacci Bookshop Logo
0
Share:
লেমন
50% OFF

লেমন

300150
লেখক: কওন ইয়ো-সন
অনুবাদক: পায়েল নূসরাত, ইফতেখারুল ইসলাম (সম্পাদক)
প্রকাশনী: অনির্বাণ প্রকাশনী
বিষয়: রহস্য
পৃষ্ঠা:Unknown
SKU:FIBO2604138940
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:150.00
Genres:
রহস্য
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

২০০২ ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে পুরো কোরিয়া যখন ফুটবলের আমেজে উত্তাল হয়ে ছিলো, ঠিক তখনই উনিশ বছরের কিম হ্যায়-ওনকে খুন করা হয়। তার মৃত্যু সেসময় বেশ আলোড়ন তুলেছিলো। এ কেসের সন্দেহভাজন হিসেবে দুজনের নাম সামনে উঠে আসে। প্র‍থমজন— ধনীর দুলাল শিন জং-জুন। আর দ্বিতীয়জন— ডেলিভারি বয় হান-মানু। কিন্তু যখন জং-জুনের অ্যালিবাইতে কোনো ফাঁক খুঁজে পাওয়া যায় না, আর হান মানুর বিরুদ্ধে কোনো প্রমাণ একাট্টা করা সম্ভব হয় না— তখন খুনের রহস্য রহস্যই থেকে যায়।
সেই ঘটনার পর সতের বছর পার হয়ে গেলেও হ্যায়-ওনের কাছের মানুষরা এ খুনের কোনো বিচার পায়নি। খুনী লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে।
এই অপমৃত্যু সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার ছোট বোনের জীবনে। হ্যায়-ওনের মৃত্যুর ছায়া থেকে বেরোতে না পেরে দা-ওন একটা সময় সিদ্ধান্ত নেয়,তাকে সত্যিটা জানতেই হবে। নাহলে আপনজন হারানোর শোক আজীবন বয়ে বেড়াতে হবে তাকে।
বিভিন্ন সময়ে হ্যায় ওনের সাথে জড়িত ভিন্ন ভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে হ্যায় ওনের মৃত্যু রহস্য, এবং তার মৃত্যুতে বদলে যাওয়া মানুষগুলোর জীবন। 'লেমন : এ টেল অফ মার্ডার' কোনো গোয়েন্দা কাহিনী নয়, বরং হ্যায়-ওনের মৃত্যু রহস্যের পাশাপাশি শোক, অনুতাপ, মৃত্যু এবং জীবনের অর্থ খুঁজে বের করার এক অভিন্ন যাত্রা।
পাঠকদের এ যাত্রায় স্বাগতম।