Fibonacci Bookshop Logo
0
Share:
কুরসিনামা
30% OFF

কুরসিনামা

199139
লেখক:জাকির তালুকদার
প্রকাশনী:কবি প্রকাশনী
বিষয়:উপন্যাস
পৃষ্ঠা:112
SKU:FIBO2604152400
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:139.00
Genres:
উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

একাত্তরের অব্যবহিত পরে জন্ম নেওয়া পিতৃপরিচয়হীন একটি যুদ্ধশিশুর বিরূপ সমাজব্যবস্থায় মনস্তাত্ত্বিক ঘাত—প্রতিঘাতে বেড়ে ওঠা দিয়ে উপন্যাসের শুরু। যার মা বিরূপ পরিবেশের সাথে যুদ্ধে পরাজিত হয়ে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছে উদ্বন্ধনে। তার জন্ম থেকে বড় হয়ে ওঠার পুরো সময়কাল শুধু নিগৃহীত হওয়ার বিবর্ণ ঘটনায় ভরপুর। সে কখনো রুখে দাঁড়াতে, প্রতিরোধ করতে কিংবা প্রতিকার চাইতে শেখেনি। নির্যাতন এবং বঞ্চনাকে সে ললাটলিখনের মতো অমোঘ বলে মেনে নিয়েছে।


কিন্তু সহ্যশক্তির পরীক্ষায় সে—ও একদিন হেরে যায়। বাঁচার রাস্তা খেঁাজে; নিজের ভিতর অন্তত নিগৃহীত হওয়ার কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারে পিতৃপরিচয়হীন বলেই সে বর্তমান অবস্থার শিকার।


পুরো উপন্যাসে এই যুদ্ধশিশুর সমান্তরালে বিন্যস্ত হয়ে উঠেছে মধ্যযুগের কবি শুকুর মামুদের ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’ আখ্যানটি।


গুপিচন্দ্রের পিতৃপরিচয় জানার আকুলতার সঙ্গে মিশে যায় একাত্তরের যুদ্ধশিশুর আকুলতা ও দীর্ঘশ^াস।


প্যারালাল টেক্সট—এর প্রকরণে নির্মিত এই উপন্যাস বাংলা কথাসাহিত্য সম্পর্কে পাঠককে নতুনভাবে আশাবাদী হয়ে উঠতে উদ্বুদ্ধ করেছে।