Fibonacci Bookshop Logo
0
Share:
কহলীল জিব্রানের শ্রেষ্ঠ কবিতা
30% OFF

কহলীল জিব্রানের শ্রেষ্ঠ কবিতা

240168
লেখক:কহলীল জিব্রান
অনুবাদক:শক্তি চট্টোপাধ্যায়, মুকুল গুহ
প্রকাশনী:কবি প্রকাশনী
বিষয়: অনুবাদ
পৃষ্ঠা:128
SKU:FIBO2604132710
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:168.00
Genres:
অনুবাদ
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

প্রথাসিদ্ধ আধুনিকতার দোহাই তুলে শিল্পে সাহিত্যে ফলিত নিঃসঙ্গতাবোধের যে বিপুল আয়োজন (বলা বাহুল্য নিঃসঙ্গতাবোধ সত্যিকারের শিল্পীর পক্ষে একান্তই স্বাভাবিক। সেটি সন্দেহ নেই, শিল্পীর জীবনের প্রতিটি মুহূর্তেই প্রতিফলিত হতে বাধ্য, কেবলমাত্র তাঁর চমকপ্রদ শিল্পকীর্তিতে নয়, নয় বিশেষ বিশেষ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন মাফিক হিসেব করা, মানসিকতার যে অবস্থানকে দীর্ঘকাল আগেই কাপুরুষতা বলে চিহ্নিত করা গিয়েছিল, এবং সেই নিঃসঙ্গতা, সত্যিকারের নিঃসঙ্গতা—বোধ সম্ভবত অতিমাত্রায় বিরল ঘটনা। কারণ সচেতনতা এবং প্রচণ্ড ব্যক্তিত্বের প্রয়োজনেই সেখানে নির্মম, ঠিক যে স্থানটিতে লেখকের শিল্পীর মানবিক সংগ্রামের ভয়ঙ্কর আরম্ভ—) অন্তরঙ্গতার সুরটি ছিঁড়ে খঁুড়ে একাকার করে দেয়, তার বিরুদ্ধে অত্যন্ত স্বাভাবিক জিব্রানের নিঃসঙ্গ কথোপকথন। এই নির্জন কবির একান্ত কথোপকথন বিংশ শতাব্দীর প্লাস্টিক শহরের মানুষজন আমাদের চঞ্চল করে দেয় যেমন দেয় বন্ধ্যা নারীকে—ধূলিমুঠি কাপড়ের গল্প। সমস্ত প্রতিকূল প্রতিবেশের মধ্যেও কবির প্রাণপণ উত্তরণের প্রয়াস। সেই প্রয়াসকে যতই ইউটোপিয়ান কিংবা মেঠো বলে অস্বীকার করার চেষ্টাই করা হোক না কেন বুকের গভীরে অদৃশ্য কিলকের স্থাপন সেখানে সংঘটিত হয়েই যেতে থাকে। সম্ভবত সেখানেই কবির কৃতিত্ব, তাঁর সংগ্রামের সার্বিক চিহ্ন, হয়ত বা পুরস্কারের নয়। জিব্রানের জগত সেই অন্তরঙ্গতার জগত, যে জগতের সৃষ্টি—কল্পনায় কবির শরীরের প্রতিটি অণুপরমাণুও নিয়োজিত, মানস অবস্থানও। এবং তাই তাঁর ব্যক্তিত্ব মিথ্যার পৃথিবীকে একবার হলেও চমকিয়ে দেয়।