
জীবন ও জগৎ নিয়ে মরমি ও দার্শনিক চিন্তার যৎসামান্য (হার্ডকভার)
| লেখক: | আহমাদ মোস্তফা কামাল |
| প্রকাশনী: | কথাপ্রকাশ |
| বিষয়: | মুক্ত গদ্য |
| পৃষ্ঠা: | 167 |
| SKU: | FIBO2604037960 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
অন্য সব কিছুর মতো মানুষও প্রকৃতিরই অংশ, কিন্তু তারা প্রকৃতির নির্বাচিত জীবনপ্রণালি ছেড়ে সভ্যতা নির্মাণ করেছে। তারা যখন অরণ্যের জীবন ছেড়ে এসেছিল, তখন তাদের সঙ্গে এসেছিল আরও কিছু পশুপাখি-প্রাকৃতিক জীবন ত্যাগ না করেই। কেন এসেছিল? আচ্ছা, এমন কোনো কৃষকের সঙ্গে আপনার দেখা হয়েছে, যিনি মনে করেন-তার ফসলে কেবল তারই নয়, অধিকার আছে পশু, পাখি এমনকি ইঁদুরেরও? কিংবা এমন কোনো মানুষের কথা জানেন, যিনি অরণ্যের গভীরে একা বেঁচে ছিলেন অনেকগুলো বছর? বাজারে গিয়ে নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় থাকা হাঁস-মুরগি-গরু-ছাগলের চোখের ভাষা পড়তে চেয়েছেন কখনো? গভীর কোনো সত্যের সন্ধান করতে গেলে নীরবতার প্রয়োজন হয় কেন? স্পর্শকাতরতা আর সংবেদনশীলতা কি একই ব্যাপার? যিশুর ক্রুশ বহনের মিথ আমাদের কী বার্তা দেয়? বুদ্ধের নির্বাণ মানেই-বা কী? মানুষের অনন্ত অপেক্ষার শেষ কোথায়? সরল পথ কোনটা? কোথায় পাওয়া যায় সরলতা আর বিস্ময়ের সন্ধান? জীবন পূর্ণ হয় কীসে? কোনো কিছু কি নিখুঁত হতে পারে? অপরিশোধ্য ঋণ নিয়েই কি আমাদের চলে যেতে হবে? এ রকম অজস্র বিষয় নিয়ে ভেবেছেন ‘আমাদের কালের সংবেদী কথাশিল্পী’ আহমাদ মোস্তফা কামাল। গভীর দরদ আর মায়াভরা হৃদয় নিয়ে তাকিয়েছেন জীবন ও জগতের দিকে। বৈঠকি ঢঙে, গল্পচ্ছলে, অনবদ্য প্রাঞ্জল ভাষায় পরিচয় করিয়ে দিয়েছেন অচেনা সব চিন্তা ও দর্শনের সঙ্গে। ‘যৎসামান্য’ সেইসব অভিনব চিন্তার সারাৎসার।