
হাসান আজিজুল হক : আলাপন ও মূল্যায়ন
| লেখক: | চন্দন আনোয়ার |
| প্রকাশনী: | কবি প্রকাশনী |
| বিষয়: | প্রবন্ধ |
| পৃষ্ঠা: | 136 |
| SKU: | FIBO2604146920 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
সেই ষাট দশকে শুরু, এবং শেষ ২০২১ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর সোমবার রাত ৯টায়। ১০টি গ্রন্থে ৭২টি গল্প, ২টি প্রধান উপন্যাস, ২টি অসমাপ্ত উপন্যাস, ২টি উপন্যাসিকা, ৪ খণ্ডের স্মৃতিকথা ও ৪টি স্মৃতিকথাজাতীয় রচনা, ২টি কিশোরসাহিত্য, ২টি অনুবাদগ্রন্থ, সক্রেটিসের জীবনীগ্রন্থ, কয়েকটি কবিতা এবং ১২টি প্রবন্ধগ্রন্থে ২৫০—এর কাছাকাছি প্রবন্ধ নিয়ে হাসান আজিজুল হকের দীর্ঘ ছয় দশকের লেখকজীবন। বাঙালির জাতীয় জীবনের রাষ্ট্র ভাঙাগড়া ও রাজনৈতিক উত্থান—পতনের তথা ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, বস্ত্রসংকট, দেশভাগ, পাকিস্তানবিরোধী আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে স্বৈরশাসক ও পাকিস্তানি ঐতিহ্যের রাজনৈতিক শক্তির উত্থান ও বিকাশের মতো ঘটনাপ্রবাহ ও মানবিক বিপর্যয়ের দুঃসহ বাস্তবতার প্রত্যক্ষ অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর সৃষ্টিকর্ম। ৭টি আলাপন এবং ৯টি কথাসাহিত্যের, ১টি স্মৃতিকথার ও ৫টি প্রবন্ধের মূল্যায়ন নিয়ে দুটি ভাগে গ্রন্থটি পরিকল্পিত।