
এমনও নিদানের দিনে (হার্ডকভার)
| লেখক: | নাফিসা তাবাসসুম খান |
| প্রকাশনী: | গ্রন্থরাজ্য |
| বিষয়: | উপন্যাস |
| পৃষ্ঠা: | 397 |
| SKU: | FIBO2606150060 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
সে অখণ্ড আঁধারের মাঝে নিভন্ত এক তেজোময় দীপ। যার শীর্ণ হলদে জ্যোতি ক্ষণকালের জন্য চারিপাশে আলো ছড়ালেও, ধীর গতিতে তা আপনমনে গোপনে নিঃশেষ হতে থাকে।
সপ্তাদশী মোহর সাজানো পৃথিবীটা আচমকা এক দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায়। তুমুল চঞ্চল মেয়েটির পা যুগ্ম বাঁধা পড়ে অদৃশ্য একটি মরণ শিকলে। একাকী নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালায় তবুও। চারপাশে তুলে দেয় মিছেমিছি ভালো থাকার প্রাচীর। সেই প্রাচীর ভেদ করে কেউই তার ভিতরের ভাঙন, ভীতি ও আশঙ্কায় ডুবে থাকা আঁধারিয়া রাত্রির সত্তাকে দেখতে পায় না।
জীবনের কঠিনতম ওই মুহূর্তে মোহর মনে ঘর বেঁধে নেয় ভালোবাসা নামক আরেক পীড়াদায়ক অসুখ। মনের অজান্তেই প্রিয় হয়ে ওঠে এক মুখ। যার সঙ্গ মোহর মনে বারংবার ভালোলাগার দোলা দিয়ে যায় আর যার অবহেলায় ভিজে ওঠে দু’চোখের কার্নিশ।
মানুষটির জীবনেও মোহ ছিল প্রজাপতির ন্যায়। সাদাকালো জীবনে রঙ এনে দেয় যার বিচরণ। কখনও কাজ এবং জীবনের ব্যস্ততার ফাঁকে দুজনের কথোপকথন বা ছাদের এক প্রান্তে দুজোড়া দৃষ্টির আকস্মিক মিলন দুজনের মনের খবর জানিয়ে দিয়ে যায় যেন। মন বলে জীবনের শেষ মুহূর্ত অবধি হাতটা ধরে থাকার। কিন্তু আদৌ কি তা সম্ভব? এমনও নিদানের দিনে কে বারণ মানে? জীবন না কি মৃত্যু?