Fibonacci Bookshop Logo
0
Share:
একটি গোলাপের জন্য (হার্ডকভার)
50% OFF

একটি গোলাপের জন্য (হার্ডকভার)

400200
লেখক: কাজী শফিক
প্রকাশনী: সূর্যোদয় প্রকাশন
বিষয়: বইমেলা ২০২৫
পৃষ্ঠা:Unknown
SKU:FIBO2606176331
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:200.00
Genres:
বইমেলা ২০২৫
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

কাজের বুয়া বলে- খালাম্মা, ইলিশমাছের টুকরা কি বড়ো করবাম? নাকি ছোড করবাম? কাজের বুয়ার নাম আমেনার মা। সে ছুটা কাজ করে। মিনতি বেগম আমেনার মায়ের কাজে খুশি। কিন্তু সমস্যা হলো আমেনার মা কথা বললে শুনতে চায় না। সে তার নিজের মতো কাজ করে। কারও পরামর্শ মেনে চলে না।

মিনতি বেগমও তরকারি কুটছিলেন রান্নাঘরে বসে। তার পাশে বসেই আমেনার মা মাছ কুটছিল। আমেনার মা আবার বলল- ও খালাম্মা, কিছু যে কইতাছইন না? ইলিশমাছের টুকরা কি বড়ো করবাম? নাকি ছোড করবাম? চুপ কইরা আছইন কেরে?

মিনতি বেগম বলেন- বুয়া, ইলিশমাছ কি তুমি জীবনে আর কখনো কোটোনি? আজকে কি নতুন কুটছ? এত প্রশ্ন কর কেন? আমেনার মা বলে- খালাম্মায় যে কী কইন না। ইলিশমাছ আইজ নতুন কুটুম কেরে? বারো বছর ধইরা মাইনষের বাসাবাড়িতে কাম করতাইসুইন। কত ইলিশমাছ কুটন লাগে। আমরার বাজানেরও ইলিশমাছের খামার আছিল। খামারে কত ইলিশমাছ জন্মাইতো। আমরা তো একসময় ইলিশমাছের ফেরাই কইরা খাইতাম। ইতান আমরার কাছে নতুন কিতা?