
দুর্বৃত্তায়নের অর্থনীতি (হার্ডকভার)
| লেখক: | ড. এস এম আবু জাকের |
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | প্রবন্ধ |
| পৃষ্ঠা: | 100 |
| SKU: | FIBO2604068380 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
বাংলাদেশে এমন কোনো খাত নেই যেখানে দুর্বৃত্তায়ন বাসা বাঁধেনি। অর্থনীতিতে এ দুর্বৃত্তায়ন মারাত্মক পর্যায়ে চলে গেছে। অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সৃষ্টি হয়েছে চরম আয় বৈষম্য। যে কারণে দেশের জাতীয় আয় জিনি সহগ (Gini Coefficient) প্রায় ০.৫০ তে পৌঁছেছে, তার মানে উচ্চ বৈষম্য আয়ের পথে হাঁটছে বাংলাদেশ।
অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এদেশে এমন পর্যায়ে চলে গেছে, দুর্বৃত্ত শ্রেণি ক্ষেত্রবিশেষে সমাজ, রাষ্ট্র ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে। অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে দুর্বৃত্তপনার উপস্থিতি- তা-ও আবার শক্ত অবস্থানে। অর্থনীতি থেকে এ দুর্বৃত্তায়ন নির্মূল করা সম্ভব হলে দেশ অচিরেই উন্নত দেশের কাতারে চলে আসবে।
অর্থনীতিতে দুর্বৃত্তায়ন কীভাবে সংঘটিত হয় তার কিছু প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে— কিছু গবেষণালব্ধ তথ্য ও উপাত্তমূলক, আর কিছু গল্পের ঢঙে বিধৃত কেস স্টাডি। আসুন, বইটি পড়ি, দুর্নীতির কিছু ধারণা নিই এবং দুর্বৃত্তায়নমুক্ত দেশ গড়ি।