
কার্পাসমহল (হার্ডকভার)
| লেখক: | ওয়াসি আহমেদ |
| প্রকাশনী: | কথাপ্রকাশ |
| বিষয়: | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা: | 310 |
| SKU: | FIBO2604039560 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
তিরু ওরফে সবে কৈশোর পেরোনো তিরুতমা চাকমা বাঁধভাসি পাহাড়ের অথই তলানিতে যে রাতভর বেপরোয়া ঘুরে বেড়াত তা হতে পারে এক বিচিত্র স্বপ্নঘোর। স্বপ্নঘোরাচ্ছন্ন তার জলবিহার যদি হয় রূঢ় বাস্তবকে অস্বীকার, তা হলে পাহাড়ের আদি বিদ্রোহী বলতে কি সে-ই? দীর্ঘদিন পর হেঁয়ালির মতো প্রশ্নটা যার মাথায় দুলে ওঠে, সে বিন্তি ওরফে বিনীতা চাকমা, যে পার্বত্য অঞ্চলের টালমাটাল বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যতের আলো-আঁধারিতে হাঁটবে বলে পথ খোঁজে-জলের তলানিতে নয়, রুক্ষ-খর ডাঙায়। বিন্তির পথ খোঁজা তার একার নয়, বহুজনকে একসঙ্গে শামিল করতে নানা দুর্বিপাকের মধ্যেও তার পথচলা। কাজটা দুরূহ হলেও তার মন বলে অসম্ভব নয়। আর এসবের মধ্যে তার স্বপ্নে অলীক ইশারার মতো চকমকি ঠোকে কালপ্রবাহে হারিয়ে যাওয়া অনিন্দ্যসুন্দর এক পাহাড়ি জনপদ-কার্পাসমহল। কিন্তু স্বপ্নে নয়, অতীতে নয়, তার হেঁটে চলা কঠিন বর্তমানে।