Share:

30% OFF
বৃদ্ধাশ্রম
৳285৳199
| লেখক: | এ. এন. এম নূরুল হক |
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা: | 152 |
| SKU: | FIBO2606251200 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
1
Total Amount:৳199.00
Genres:
সমকালীন উপন্যাস
✓
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।✓
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।✓
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।Recently Viewed
No more recently viewed books
সাজেদার জীবনে দুঃখের চিরস্থায়ী বন্দোবস্তটা পাকাপোক্ত হয়ে গিয়েছিল সেই শৈশবকাল থেকেই। জীবনের প্রারম্ভে মাত্র দশটি বছর সুখের ছোঁয়া সে পেয়েছিল বটে। তবে তা ছিল আষাঢ়ের বর্ষণমুখর দিনের শুরুতে ঝকঝকে রোদের এক ঝলক দেখা পাওয়ার মতোই। সে, মা-বাবা আর দাদি, তাদের এই চতুষ্টয় সংসারে সাজু ছিল ত্রিকৌণিক বন্ধনের কেন্দ্রবিন্দু। বিত্তের অভাব থাকলেও তাদের জীবনে সুখ আর শান্তির কমতি ছিল না কখনই।
সাঁঝের আলো-আঁধারিতে জন্মেছিল বলে দাদি তার নাম রেখেছিল সাজেদা। সাজেদার নামটাও মা-বাবা আর দাদির মুখে হয়ে গিয়েছিল ত্রিধারায় ব্যঞ্জনাময়। দাদি তাকে সাজেদা নামে কমই ডাকত। ডাকত বুবু বলে। মা ডাকত সাজু আর বাবা তো তাকে সাজু-মা ছাড়া অন্য নামে ডাকত না কখনই।