
বেতাল অষ্টাবিংশতি
| লেখক: | সুপর্ণ সরকার |
| প্রকাশনী: | ঋদ্ধ প্রকাশ |
| বিষয়: | চিরায়ত উপন্যাস |
| পৃষ্ঠা: | 112 |
| SKU: | FIBO2606143521 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
বিক্রমাদিত্য আর বেতালের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এই গল্পগুলোর পেছনে কি সত্যিই কোনো ইতিহাস লুকিয়ে আছে? যদি জানা যায়, বেতাল আজও আছে? এই পঁচিশটি কাহিনী ছাড়াও আরও কাহিনী আছে যা সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল? এক বৈশাখের দুপুরে শুভ্রকে শান্তিনিকেতনে ডাকে তার বন্ধু মিহির। পৌঁছে শুভ্র জানতে পারে বিস্ময়কর এক খবর: ইংল্যান্ডের এক নির্জন চার্চের বইয়ের দোকানে মিহির আবিষ্কার করেছে ১২৯২ খ্রিস্টাব্দে ভারতে আগত ইউরোপীয় মিশনারি জিওভানির পুরাতন ডায়েরি। সেখানে লেখা আছে বেতালের তিনটি অজানা কাহিনীর কথা; যা অনুলিখন করেছিলেন ইতিহাসের কিংবদন্তিতূল্য ব্যক্তিত্বরা। এই আবিষ্কার শুভ্র ও মিহিরের সামনে খুলে দেয় এক ভিন্ন জগতের দরজা। ধীরে ধীরে স্পষ্ট হয় বেতাল কোনো ভয় দেখানো প্রেত নন; তিনি অমর জ্ঞানী অতিলৌকিক সত্তা, যুগে যুগে খুঁজে বেড়ান তাঁর যোগ্য সঙ্গী ও শ্রোতা। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের শেষ সময়ে বেতাল যে বুদ্ধির পরীক্ষা শুরু করেছিল, তাতে সসম্মানে কে উত্তীর্ণ হয়েছিলেন? কিংবদন্তি, ইতিহাস, গুপ্ত সাম্রাজ্যে ভর করে এগিয়ে যায় কাহিনি। একে একে খনা, বসুবন্ধু ও কালিদাসের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্ররা এসে হানা দেয়। গল্পের জট খুলতে খুলতে এই উপন্যাসিকা পাঠককে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, যেখানে প্রতিটি গল্পের অন্তরালে লুকিয়ে থাকে আরও গভীর এক সত্য। “বেতালের মৃত্যু নেই” পাঠককে আমন্ত্রণ জানায় সেই সত্যের সন্ধানে…