Fibonacci Bookshop Logo
0
Share:
বাসনাবিলাস (হার্ডকভার)
30% OFF

বাসনাবিলাস (হার্ডকভার)

300210
লেখক: মাহবুব মোর্শেদ
প্রকাশনী:আদর্শ প্রকাশনী
বিষয়: সমগ্র, সংকলন, রচনাবলি ও অমনিবাস
পৃষ্ঠা:112
SKU:FIBO2604124290
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:210.00
Genres:
সমগ্র, সংকলন, রচনাবলি ও অমনিবাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

অন্ধকার গ্রামীণ পথে টর্চবাতি জ্বালিয়ে পথ চলার মতো করে মানবচরিত্রের আনাচে-কানাচে চকিত আলোক প্রক্ষেপণ করে মুহূর্তে সরিয়ে নেন মাহবুব মোর্শেদ। যেন রহস্য ভেদ করেও অনেক রহস্য রেখে দিতে চান অনাবিষ্কৃত অবস্থায়।

তার গল্পে থাকে বলা-না-বলার ইশারা-আভাস। সেই ইশারা থেকে পাঠক বাকিটুকু বুঝে নেন নিজের কল্পনা খাটিয়ে। মনে মনে পুরো ছবিটা এঁকে ফেলেন। মাহবুব মোর্শেদের পাঠকমাত্রই জানেন, তার ফিকশনের প্রিয় বিষয় মানবসম্পর্ক, সম্পর্কের ভেতরের নানান মাত্রা, রং ও রেখা। এ বইয়ের আটটি গল্পে তেমন অজস্র মাত্রা উঠে এসেছে। পড়তে পড়তে পাঠক অনুভব করবেন, এ যেন তারই গল্প অথবা এ রকম গল্প যেন তিনিও জানেন বা কোথাও শুনেছেন। তবু আমাদের সাহিত্যে এই বিষয়গুলো আজ অবধি অনালোচিত, অনাবিষ্কৃত ও অনাঘ্রাত রয়ে গেছে। কেন? তা জানতে আপনাকে পড়তে হবে গল্পগুলো।