Fibonacci Bookshop Logo
0
Share:
বাঙলার কাব্য
30% OFF

বাঙলার কাব্য

175122
লেখক:হুমায়ুন কবীর
প্রকাশনী:কবি প্রকাশনী
বিষয়:প্রবন্ধ
পৃষ্ঠা:72
SKU:FIBO2604142880
ভাষা:Bangla ( Bangladesh )
1
Total Amount:122.00
Genres:
প্রবন্ধ
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

“বাঙলা চিরদিনই কবিতার দেশ। একমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যই বাঙালিকে কবি করেনিÑ তার কবিপ্রতিভার মূলে মননরীতির বৈশিষ্ট্যও সমানই পরিস্ফুট। বাঙলার আকাশে নিদাঘ রৌদ্রের নিষ্ঠুর দীপ্তি, আষাঢ়ের ঘন বর্ষার মেঘসম্ভারের মধ্যে ঐশ্বর্য্য ও মহিমা এবং শ্রাবণের দিবারাত্র অবিরাম বর্ষণধারার সঙ্গীতে হৃদয়াবেগের প্রতিচ্ছবি। ষড়ঋতুর বিচিত্র নৃত্যলীলা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে বাঙালির কবিমানসের উৎস কোথায়।


সামাজিক পরিপ্রেক্ষিতে বাঙলার কাব্যধারার বিস্ময়কর বিকাশের পরিপূর্ণ পরিচয় দেয়ার দিন আজও বোধ হয় আসেনি। তার জন্য ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক যে তথ্য সঞ্চয়ের প্রয়োজন তাও আজ পর্যন্ত অসমাপ্ত। সে বিষয়ে অভাববোধও বেশি দিনের কথা নয়। অথচ সেই পশ্চাদপটের অভাবে বাঙলার কাব্যে বাঙালির মানসের বিকাশ পুরোপুরিভাবে বোঝা যায় না, কারণ ব্যক্তির মধ্যে সমাজমনের প্রকাশেই কাব্যের জন্ম। পশ্চাদপটের সেই অভাব পূরণের চেষ্টায়ই বর্তমান ক্ষুদ্র গ্রন্থখানির উদ্ভব।”