
আপেল
| লেখক: | সামিরা মখমলবাফ |
| অনুবাদক: | অদিতি ফাল্গুনী |
| প্রকাশনী: | কবি প্রকাশনী |
| বিষয়: | অনুবাদ |
| পৃষ্ঠা: | 64 |
| SKU: | FIBO2604134650 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
সামিরা মখমলবাফের জন্ম ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি, ইরানের রাজধানী তেহরানে। বিখ্যাত ইরানি চলচ্চিত্রকার মহসিন মখমলবাফের কন্যা সামিরাকে ইরানি চলচ্চিত্রের ‘নব তরঙ্গের নির্মাতাদের একজন’ বলে মনে করা হয়।
দুটো ভিডিও প্রোডাকশনের কাজ করার পর সামিরা মাত্র ১৭ বছর বয়সে তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘লা পম (দ্য অ্যাপল)’ পরিচালনা করেন। ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। ইরানে খাতামি রাষ্ট্রপতি হবার পর সমাজে যে নতুন আবহ তৈরি হয়, তার প্রেক্ষিত্রেই তিনি ‘আপেল’ নির্মাণ করেন বলে সাংবাদিকদের জানান। ছবিটি পরবর্তী দুই বছরে ৩০টিরও বেশি দেশে ১০০টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। ২০০০ সালে তিনি ২২তম মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জুরি বোর্ডের সদস্যা নির্বাচিত হন।
সামিরা মখমলবাফ তাঁর চলচ্চিত্রকর্মের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং নানা পুরস্কারের জন্য মনোনীতও হয়েছেন। ‘তখতে সিয়াহ’ (ব্ল্যাকবোর্ড) এবং ‘পাঞ্জ—এ—আসর (বিকেল পাঁচটায়) ছবি দুটোর জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে (২০০১) ‘গোল্ডেন পাম’—এর জন্য দুবার মনোনীত হন। ১৯৯৮ সালে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাালে ‘আপেল’—এর জন্য সাদারল্যান্ড ট্রফি অর্জন করেন। ২০০২ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘আপেল’ তাঁকে আরও এনে দেয় ইউনেস্কো পুরস্কার। ২০০৩ সালে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ সামিরাকে পৃথিবীর সেরা ৪০ জন চলচ্চিত্র পরিচালকের একজন হিসেবে স্বীকৃতি এনে দেয়।