
আমার একলা প্রহর (হার্ডকভার)
| লেখক: | মো. রফিকুল হাসান |
| প্রকাশনী: | সতীর্থ প্রকাশনা |
| পৃষ্ঠা: | 576 |
| SKU: | FIBO2606184860 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
অল্প একটুর মধ্যে বৃহতের ইশারা ধ্বনিত হয় যে রচনায় তাই গীতিকবিতা। গীতিকবিতা নির্জন এককের গান। একলা কবির ব্যক্তি অনুভূতির চিত্রলিপি গীতিকবিতা। কবির হাসি-কান্না, আনন্দ-বেদনা, জ্বালা-যন্ত্রণা, হতাশা- আক্রোশ, অভিমান-অভিযোগ, ক্ষোভ-ঘৃণা, চাওয়া-না পাওয়ার সবকিছু শব্দের অক্ষরে ছন্দবদ্ধ হয় গীতিকবিতায়। মূলতঃ গীতিকবিতা সম্পূর্ণরূপেই কবি হৃদয়ের একান্ত প্রতিচ্ছবি। আধুনিককালে গীতিকবিতা উপজীব্য বিষয়ের বৈচিত্র্যে বর্ণাঢ্য হয়ে আলোয় ভরেছে ভূবন। আধুনিক মানুষের জীবনের নানাদিক, মনোজগতের নানা ভাবনা অবলম্বনে সৃষ্ট গীতিকবিতায় তাই অন্তহীন বৈচিত্র্যের সমারোহ। এক্ষেত্রে, গীতিকবিতা সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথের উক্তি সর্বতই প্রণিধান যোগ্য একটু খানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ। এই বইতে রয়েছে তেমনই শতাধিক গীতিকবিতা। যা একজন কবি জীবনের আত্ম-প্রতিফলনই বটে।