Fibonacci Bookshop Logo
0
Share:
রজনী (হার্ডকভার)
25% OFF

রজনী (হার্ডকভার)

280210
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশনী:অন্যপ্রকাশ
বিষয়: সমকালীন উপন্যাস
পৃষ্ঠা:80
SKU:FIBO2510101130
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:210.00
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

বাবা 'খক খক' করছেন।
এই 'খক খক' অন্যদিনের মতো নয়। আজকেরটা ভয়াবহ। যেন তিনি প্রাণপণ চেষ্টা করছেন ফুসফুসের খানিকটা অংশ কাশির সঙ্গে বের করে ফেলতে- পারছেন না। আমি মনে মনে বললাম- 'আরে যন্ত্রণা!' বলেই খানিকটা অনুশোচনা হলো। যাকে বলে জন্মদাতা পিতা। বেচারা কাশতে কাশতে ফুসফুস বের করে ফেলছেন। এই সময় সহানুভূতিতে পুত্রের হৃদয় আর্দ্র হওয়া উচিত। হাওয়া-টাওয়া করা উচিত কিংবা ছুটে যাওয়া উচিত একজন ডাক্তারের কাছে।
তা করতে পারছি না, কারণ এখন বাজছে ছ'টা তিরিশ। আমি ঘুমুতে গেছি রাত তিনটায়। আমার পক্ষে মমতা দেখানো সম্ভব না। তবু দেখাতাম- দেখাচ্ছি না, কারণ বাবার এই খক খক সাময়িক ব্যাপার। কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। আবার শুরু হবে রাতে- ঘুমুতে যাবার আগে আগে। শিয়াল প্রহরে প্রহরে ডাকে। আমার বাবা ডাকেন সকালে এবং সন্ধ্যায়। বাকি সময়টা তিনি মোটামুটি সুস্থ।