Fibonacci Bookshop Logo
0
Share:
বীরযোদ্ধা সুবেদার রাজ্জাক আগরতলা মামলার চৌদ্দ নম্বর আসামি(হার্ডকভার)
25% OFF

বীরযোদ্ধা সুবেদার রাজ্জাক আগরতলা মামলার চৌদ্দ নম্বর আসামি(হার্ডকভার)

480360
লেখক: ইজাজ আহমেদ মিলন
অনুবাদক: ইজাজ আহমেদ মিলন
প্রকাশনী: অন্যপ্রকাশ
বিষয়: সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা
পৃষ্ঠা:207
SKU:FIBO2603155891
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:360.00
Genres:
সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

সুবেদার আবদুর রাজ্জাক, যিনি ব্রিটিশ বাহিনীর সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন। আবার সেই তিনিই ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে লড়েছেন পাকিস্তানের হয়ে । একইভাবে মুক্তিযুদ্ধেও রেখেছেন বীরোচিত ভূমিকা। মুক্তিযুদ্ধে প্রশিক্ষক হিসেবে তাঁর রয়েছে অসামান্য অবদান । শত শত মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ পেয়েছেন এই গুণীজনের কাছ থেকে। কখনো আবার নিজেই ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের মাঠে মাঠেই জীবনের বড় একটা অংশ চলে গেছে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের।
স্বাধীনতার পথ রচনাকারী আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মামলার পঁয়ত্রিশজন আসামির মধ্যে চৌদ্দ নম্বর আসামি ছিলেন সুবেদার আবদুর রাজ্জাক। দীর্ঘ সময় ধরে গবেষণা, তথ্য- উপাত্ত সংগ্রহ করে সুবেদার রাজ্জাকের জীবনে ঘটে যাওয়া নানা অজানা অধ্যায় লিপিবদ্ধ করেছেন ইজাজ আহমেদ মিলন। মৃত্যুর সতেরো বছর পর 'বীরযোদ্ধা সুবেদার রাজ্জাক : আগরতলা মামলার চৌদ্দ নম্বর আসামি' শিরোনামের এ গ্রন্থে সুবেদার রাজ্জাকের জীবনালেখ্য রচনার ক্ষেত্রে লেখক মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।