Fibonacci Bookshop Logo
0
Share:
নাগিনী কন্যার কাহিনী (হার্ডকভার)
25% OFF

নাগিনী কন্যার কাহিনী (হার্ডকভার)

400300
লেখক:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
বিষয়:সমকালীন উপন্যাস
পৃষ্ঠা:228
SKU:FIBO2509149220
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:300.00
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজনীতি-সচেতন সমাজমনস্ক লেখক। জনজীবনের প্রতি তাঁর গভীর মনোযোগ। জীবনকে তিনি পর্যবেক্ষণ করেন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে মনে রেখে। এজন্যই নির্দিষ্ট কোনো অঞ্চল বা ভৌগোলিক পরিসীমা বিশেষ তাৎপর্য পায় তাঁর লেখায়। অঞ্চলকে কেন্দ্র করেই মানুষ আঞ্চলিকতাকে অতিক্রম করে। বিশেষকে ধারণ করেই হয়ে ওঠে নির্বিশেষ। ভিন্ন ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় বেড়ে উঠলেও মানুষ হিসেবে সব জনগোষ্ঠীর মধ্যেই সাধারণ কিছু মনোবৃত্তি অনুভব অনুভূতি থাকে যাকে কোনো ভৌগোলিক সাংস্কৃতিক আবেষ্টনী দিয়েই পৃথক করা যায় না। রক্ত-মাংসের মানুষের নারী-পুরুষের পারস্পরিক প্রেমানুভূতি তেমনি একটি দেশ- কাল-সংস্কৃতি নিরপেক্ষ শাশ্বত বিষয়। এই প্রেম শিল্প-সাহিত্যে যুগে যুগে নানাভাবে রূপায়িত হয়েছে আজো হচ্ছে চিরদিন হবে। মানুষ যতদিন থাকবে। মানুষের বহির্গত সামাজিক সত্য পরিবর্তিত হয় হৃদয়গত সত্য অন্তর্গতভাবেই ধ্রুব। তাই যত পুরোনো হোক কানু বিনা গীত নাই। ব্যতিক্রমী বেদে সম্প্রদায়ের বিরল জীবনের কথা হলেও শেষ পর্যন্ত 'নাগিনী কন্যার কাহিনী' প্রেমের উপন্যাস। নাগু ঠাকুরের মধ্য দিয়ে এক বীর প্রেমিককেই অঙ্কন করেছেন তারাশঙ্কর। বেদে জীবনের আচার, ব্যবহার, বিশ্বাস, ধর্ম প্রভৃতিসহ সম্পূর্ণ জীবনকেই তুলে ধরেছেন তারাশঙ্কর তাঁর উপন্যাসে। যেখানে মুখ্য হয়ে দেখা দিয়েছে গোষ্ঠীপতি শিরবেদের শাসন ও বিষহরির সেবায় উৎসর্গিতা নাগিনী কন্যার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রেমকে কেন্দ্র করে। নর-নারীর চিরন্তন জৈবিক আকাঙ্ক্ষায় আবদ্ধ যে প্রেম। শিরবেদে মহাদেব ও গঙ্গারাম, নাগিনী কন্যা শবলা ও পিঙলা, নাগু ঠাকুর প্রমুখকে কেন্দ্র করে প্রেমময় এক অন্য রকম দুঃখের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুনিয়েছেন 'নাগিনী কন্যার কাহিনী' উপন্যাসে।