Fibonacci Bookshop Logo
0
Share:
দুনিয়া ও আখিরাতের সত্যের সন্ধানে তা’লীমুল ইসলাম (হার্ডকভার)
30% OFF

দুনিয়া ও আখিরাতের সত্যের সন্ধানে তা’লীমুল ইসলাম (হার্ডকভার)

600420
লেখক:মোসাম্মৎ রাবেয়া বেগম
অনুবাদক: মোঃ ফারদিন আকন আজহারী
প্রকাশনী:অন্বেষা প্রকাশন
বিষয়: ইসলামি বই: আত্ম-উন্নয়ন
পৃষ্ঠা:296
SKU:FIBO2602276350
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:420.00
Genres:
ইসলামি বই: আত্ম-উন্নয়ন
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

এই বইটি লিখতে গিয়ে আমার হৃদয়ে বারবার ফিরে এসেছে একটি উপলব্ধি- সত্য, সততা আর নৈতিকতা কোনো আলাদা বিষয় নয়; বরং একজন মানুষের জীবনযাপনের শ্বাস-প্রশ্বাসের মতোই অপরিহার্য। মানুষ যখন নৈতিকতা বিস্মৃত হয়, তখনই সমাজে অন্যায়, অবিচার, প্রতারণা ও অশান্তি বাসা বাঁধে। আজকের সমাজে আমরা চারপাশে যত অন্যায় অবিচার, অবিশ্বাস ও লোভের ছায়া দেখতে পাই, তার মূলেই রয়েছে নীতি-নৈতিকতা থেকে বিচ্যুতি। অথচ ইসলামে নৈতিকতার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুসলিমকে প্রথমেই হতে হয় সৎ, সত্যনিষ্ঠ, বিশ্বস্ত ও আমানা রক্ষাকারী।


সততা আর ন্যায়পরায়ণতা পরিবার থেকে শুরু হয়। একটি শিশুর প্রথম শিক্ষাগৃহ হলো তার পরিবার। মা-বাবাই সন্তানের প্রথম শিক্ষক। পিতা যদি সৎ হন, মাতা যদি আদর্শবান হন, তাহলে সন্তানও সেই শিক্ষায় গড়ে ওঠে। এজন্য পরিবারকেই হতে হবে নৈতিকতার বীজতলা।


এই বইতে সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে নৈতিকতা ও সততার গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ঘর থেকে যদি সত্য ও ন্যায়ের আলো ছড়ায়, তবে সমাজ হবে শান্তির, অন্যথায় যত আইনই হোক- সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়।


এই বই যদি আপনার জীবনে সামান্যতম সত্য ও সততার বীজ বপন করতে পারে, যদি একটি পরিবারের শিশুও এ থেকে কিছু শিখে বড় হয়ে আদর্শ মানুষ হয়, তাহলেই আমার এই ক্ষুদ্র প্রয়াস সফল। এ বই যদি আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের ক্ষুদ্র মাধ্যম হয়- সেটিই আমার