Fibonacci Bookshop Logo
0
Share:
ঢাকার সংস্কৃতি (হার্ডকভার)
30% OFF

ঢাকার সংস্কৃতি (হার্ডকভার)

400280
লেখক: ড. শেখ মেহেদী হাসান
অনুবাদক: ড. শেখ মেহেদী হাসান
প্রকাশনী:অন্বেষা প্রকাশন
বিষয়:ঢাকার ইতিহাস
পৃষ্ঠা:302
SKU:FIBO2602237380
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:280.00
Genres:
ঢাকার ইতিহাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

হাজার বছরের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছে ঢাকা শহর। ১৬০৮ (মতান্তরে ১৬১০) ঢাকা শহর পূর্ব ভারতের প্রবল শক্তিশালী মুগল সাম্রাজ্যের সুবাবাংলা তথা বাংলা, বিহার ও উড়িষ্যার সম্মিলিত প্রদেশের রাজধানী নির্বাচিত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ২৬ মার্চ থেকে ঢাকা শহর স্বাধীন বাংলাদেশের রাজধানী। আর রাজধানী হিসেবে এ নগরের দ্রুত সম্প্রসারণ, উন্নতি ও সমৃদ্ধি ঘটে। ঢাকা অনিবার্য ইতিহাসের অংশে পরিণত হয়। সুতরাং ঢাকার ইতিহাস শুধু একটি নগরের ইতিহাস নয় বরং একটি জনপদের মানুষের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের অযুত বছরের ইতিহাস। ঢাকার সংস্কৃতি গ্রন্থে এ নগরের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ে মোট দশটি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রাক-মুগল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকা নগরের বিবর্তন, সামাজিক জীবন, আচার-অনুষ্ঠান, ভাষা, নাচ, নাটক, সংগীত, চলচ্চিত্র, স্থাপনা, ভাস্কর্য, মসজিদ, মন্দির, গির্জা, প্রকাশ শিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা বিস্তৃত হয়েছে। ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি সংক্রান্ত আজও-অজ্ঞাত বহু গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা যেমন উঠে এসেছে এ বইটিতে, তেমনি রয়েছে সেকালের ঢাকার সামাজিক-সাংস্কৃতিক জীবন-আচরণের মনোগ্রাহী বর্ণনা। ঢাকার ইতিহাস চর্চার ক্ষেত্রে এটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।